- অধ্যক্ষ
প্রফেসর মোহাম্মদ ছানোয়ার হোসেন খান
পরিচিতি :
প্রফেসর মোহাম্মদ ছানোয়ার হোসেন খান, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাউলজানী গ্রামে ১৯৬৭ সনের ১৫ অক্টোবর ঐতিহ্যবাহী খান পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আলহাজ মো: শাহজাহান আলী খান এবং মাতার নাম মোসা: মাহমুদা খানম (পারুল)। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। কাউলজানী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর লেখাপড়ার হাতেখড়ি। বাবার সরকারি চাকরির সুবাদে তিনি ৬ষ্ঠ থেকে এসএসসি পর্যন্ত সাভার ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলে অধ্যয়ন করেন এবং ১৯৮২ সনে বিজ্ঞান শাখায় ১ম বিভাগে কৃতিত্বের সাথে মাধ্যমিক পাশ করেন। ১৯৮৪ সনে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজ্ঞান শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন।
১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগে ভর্তি হন। ১৯৮৮ সনে অনার্স এবং ১৯৮৯ সনে মাস্টার্স উভয়ই কৃতিত্বের সহিত দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হন। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ইউসেপ বাংলাদেশ নামক একটি NGO তে কর্মরত থাকা অবস্থায় ১৬’শ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ১৬/০২/১৯৯৭ ইং তারিখ প্রথম ভোলা সরকারি কলেজে যোগদান করেন। সে কলেজ থেকে বদলী হয়ে ০৪/১২/২০০৩ সনে গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জে যোগদান করেন।
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ থেকে ২০০৮ সনে পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। ২০০৮ সনের ১৭ সেপ্টেম্বর তিনি বদলী হয়ে কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইলে যোগদান করেন। ২০১৪ সনে সহযোগী অধ্যাপক এবং ২০২৪ সনে অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে কুমুদিনী সরকারি কলেজে ইনসিটু হয়ে যোগদান করেন এবং ২০২৫ সনের ১৩ ডিসেম্বর পর্যন্ত ভূগোল বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। তাঁরই প্রচেষ্টায় ২০১৪ সনে ভূগোল বিভাগে মাস্টার্স শেষপর্ব (জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমতি প্রাপ্ত হন) খোলা হয়। ২০২৫ সনের ১৪ ডিসেম্বর তিনি ইবরাহীম খাঁ সরকারি কলেজ, ভূঞাপুর, টাঙ্গাইলে উপাধ্যক্ষ পদে যোগদান করেন। ০১/০৬/২০২৬ ইং তারিখ থেকে তিনি বর্তমানে এ কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর সততা, দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে তিনি ইবরাহীম খাঁ সরকারি কলেজকে আরও সুন্দর, পরিচ্ছন্ন স্বনামধন্য কলেজে রূপান্তরের নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রশিক্ষণ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ- ২০০৩ সাল
বুনিয়াদী প্রশিক্ষণ নায়েম- ১৯৯৯, ৫৫তম বুনিয়িাদী প্রশিক্ষণ কোর্স
৩৪তম ACEM, নায়েম, ধানমন্ডি, ঢাকা- ২০২০ সাল
৩৩তম SSCEM, নায়েম, ধানমন্ডি, ঢাকা- ২০২৫
যুব উন্নয়ন কম্পিউটার বেসিক প্রশিক্ষণ- ২০১২।
পদোন্নতি/পদায়ন:
যোগদান (প্রভাষক পদে) : ১৯৯৭ খ্রি.
সহকারী অধ্যাপক : ২০০৮ খ্রি.
সহযোগী অধ্যাপক : ২০১৪ খ্রি.
অধ্যাপক (ভূগোল) : ২০২৪ খ্রি.
উপাধ্যক্ষ : ২০২৫ খ্রি.
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) : ২০২৬ খ্রি.
- প্রতিষ্ঠাতা
বিস্তারিত...
- গুরুত্বপূর্ণ লিংক
- গুগল ম্যাপ
- অফিসিয়াল ফ্যান পেইজ
- জরুরী হটলাইন
- জাতীয় সংগীত
